ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

একনেকে স্কুলের খিচুড়ি রান্নার প্রকল্প বাতিল

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় খিচুড়ি রান্নার প্রকল্প বাতিল করেছেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১ জুন) একনেক সভায় প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে প্রস্তাবিত ‘প্রাইমারি স্কুল মিল’ প্রকল্প বাতিল করা হয়েছে। তিনি প্রকল্পটি নতুনভাবে উপস্থাপনে নির্দেশ দেন।শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সভায় প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের মধ্যে খিচুড়ি বিতরণের উদ্যোগ ভালো। কিন্তু এটি বাস্তবায়ন করতে গেলে নানা ধরনের জটিলতা তৈরি হবে। তবে সমাজের বিত্তশালী কেউ যদি নিজেদের টাকায় স্কুলে খাবার বিতরণ করতে চান, সেটা উন্মুক্ত থাকবে। কিন্তু এত বিশাল বাজেট দিয়ে সরকারের পক্ষে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় বলে একনেক সভায় আলোচনা হয়। অর্থাৎ সরকারের টাকায় এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।


একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, স্কুলে খাবার বিতরণের যে প্রস্তাব এসেছে, প্রধানমন্ত্রী সেটি পরিবর্তন করতে বলেছেন। যে প্রস্তাব এসেছে, এটি বাস্তবায়ন করতে গেলে স্কুলে বাচ্চাদের পড়াশোনা নষ্ট হবে। অন্য কোনো কাঠামোতে প্রকল্পটি বাস্তবায়ন করা যায় কি না, সেটা ভেবে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।রান্না করা খাবার বা খিচুড়ির খাওয়ানোর প্রস্তাবের কারণে গত সেপ্টেম্বরে ‘খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফর নামে’ সংবাদও প্রকাশ হয়। তখন বিষয়টি ঘিরে দেশ জুড়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑